বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ঘরজামাই থাকতে না চাওয়ায় হাত-পা বেঁধে বিলে ফেলে দিলেন শ্বশুর!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : নড়াইল সদর উপজেলার ফুলশ্বর গ্রামে ঘরজামাই থাকতে না চাওয়ায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে।

আজ রবিবার নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি মো. ওবায়দুর রহমান বলেন, শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী হলেন সদর উপজেলার গোপালপুর গ্রামের আলতাফ মেল্যার ছেলে আকাশ মোল্যা (২৩)।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় চার মাস আগে পার্শ্ববর্তী ফুলশ্বর গ্রামের লিকটন মোল্যার মেয়ে তাহমিনার সঙ্গে আকাশের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর তাকে নিজের বাড়িতে রেখে জমিজমার কাজসহ গৃহস্থালির যাবতীয় কাজ করিয়ে আসছিলেন। পরে আকাশ বিষয়টি বুঝতে পারলে স্ত্রী তহমিনাকে নিয়ে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু শ্বশুরের বাধার মুখে ব্যর্থ হন। একপর্যায়ে শনিবার আকাশ স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি চলে আসতে চাইলে শ্বশুরবাড়ির লোকজনের বাধার মুখে পড়েন। তখন তারা আকাশকে আটকে হাত-পা বেঁধে বিলের মধ্য ফেলে নির্যাতন চালান। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে সেখানে ফেলে রেখে চলে যান তারা। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বজনরা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

আকাশের মা ময়না বেগম অভিযোগ করে সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে ওই বিলে পড়ে থাকার একপর্যায়ে এক পথচারী গোঙ্গানির শব্দ শুনে আমার ছেলেকে উদ্ধার করেন। ঘরজামাই থাকতে না চাওয়ায় আমার ছেলের হাত-পা বেঁধে বিলে ফেলে দিয়েছিল তার শ্বশুর।’

তবে এ বিষয়ে আকাশের শ্বশুরবাড়ির বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit