শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত রাতেই ইরানে বড় তাণ্ডব চালাবে যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরল মন্ত্রণালয় ৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা ইরান তার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে, দাবি ট্রাম্পের যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ভারতের ‘অপয়া’ স্টেডিয়ামে কি ভাগ্য খুলবে নিউজিল্যান্ডের? আশা করি ইরান ‘ভুল হিসাব’ করা থেকে বিরত থাকবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে। শনিবার (১৯ আগস্ট) ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ অব্যাহত থাকবে।

দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে এ বিষয়ে। খবরে বলা হয়, আগামী সেপ্টেম্বরে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি প্রতি কেজি। সাধারণত ঘরে যে ধরনের পেঁয়াজ ব্যবহার করা হয়, সেগুলোর দাম বাড়তে পারে।

বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় অর্থ মন্ত্রণালয়। এর আগে সরবরাহ বাড়াতে নিজস্ব মজুদ থেকে তিন লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল সরকার।

সূত্র: দ্য হিন্দু

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit