বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

দোয়া চাইলেন তমা মির্জা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : সুড়ঙ্গ’ সিনেমাটি গত ঈদে মুক্তি পেয়েছে। এ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য দর্শক মহলে ব্যাপক সুনাম কুড়িয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। ভক্তদের মধ্যে ব্যাপক সুনাম পেলেও এবার অভিনেত্রী নিজেই দুঃসংবাদ দিলেন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ দুঃসংবাদের কথা জানিয়েছেন তিনি।

অভিনেত্রী স্ট্যাটাসে লেখেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছি। রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে।

অসুস্থতার কথা জানিয়ে লিখেছেন, ‘সরি, কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এ ছাড়া জানিয়েছেন, ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত আছেন তিনি।

তবে এবারই প্রথম নয়, গত জুনেও অসুস্থতার কথা জানিয়েছিলেন এ তারকা। গত ২৩ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চেকইন দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘পরিপূর্ণ বেড রেস্ট প্রয়োজন। অন্তত চার-পাঁচ দিন।’

সেই সময় অসুস্থতার সম্পর্কে জানা গিয়েছিল, টানা শুটিং এবং সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ জন্য তাকে বেড রেস্টে থাকার কথা জানিয়েছেন চিকিৎসক।

এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’ ছবিটির হল প্রিন্ট অনলাইনের বিভিন্ন প্লাটফরমে দেখা যাচ্ছিল বিনামূল্যে। এতে ক্ষতিগ্রস্ত হয় সিনেমাসংশ্লিষ্টরা।

এ সময় তমা মির্জা ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল; কই সেটি নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য সিনেমা তো এমন ভয়াবহভাবে পাইরেসি হয়ে সেটি ছড়িয়ে পড়তে দেখলাম না। যদিও আমাদের টিম দিন নেই, রাত নেই এটি নিয়েই কাজ করে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit