বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

টেইলর সুইফটকে ছাড়িয়ে গেলেন অরিজিৎ সিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৫৩ Time View

বিনোদন ডেস্ক : ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, গান শোনার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের হিসেব বলছে, ভক্তদের সংখ্যার নিরিখে টেইলর সুইফটকে হারিয়েছেন অরিজিৎ সিং। ওই প্রতিবেদন অনুযায়ী, শুধু টেইলর সুইফটকেই নয় হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়েন অরিজিৎ। জানা যায়, স্পটিফাইয়ে বর্তমানে অরিজিতের ভক্ত সংখ্যা ৮ কোটি ৬০ লাখেরও বেশি। যেখানে টেইলর সুইফটের ভক্ত সংখ্যা ৭ কোটি ৯০ লাখের কাছাকাছি।

স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তার অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যার অনুরাগী সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। তার পরেই স্থানেই অরিজিৎ।

ভারতের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বাইয়ে নিজের সফর শুরু করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। ‘ফির লে আয়া দিল’ গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তার কণ্ঠে মুগ্ধ অনুরাগীরা।

অন্যদিকে টেইলর সুইফট ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর। আগামী বছরের আগস্টে শেষ হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit