বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

নিজেদের সেনাবাহিনী নিয়ে বিপাকে ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে চলছে যুদ্ধ, ঠিক তখনই দেশের অভ্যন্তরে ভয়াবহ সমস্যার মুখে পড়েছে ইউক্রেন। যে সেনাবাহিনী লড়াই করছে, তার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিটি অঞ্চলের নিয়োগ অফিসারকে বরখাস্ত করেছেন। সব মিলিয়ে সেনাবাহিনীর সেসব কর্মকর্তার বিরুদ্ধে ১১২টি ফৌজদারি মামলা করা হয়েছে।

এর আগেও সেনাবাহিনীর নিয়োগে দুর্নীতি নিয়ে আলোড়ন হয়েছিল ইউক্রেনে। সেনা পরিচালনায় দুর্নীতির অভিযোগও উঠেছিল। গুরুত্বপূর্ণ সেনা অফিসারকে বরখাস্ত করেছিলেন জেলেনস্কি। কিন্তু এবার যে দুর্নীতির কথা সামনে এসেছে, তা আকার ও আয়তনে আগের সব অভিযোগের চেয়ে অনেক বড়।

অভিযোগ, বিভিন্ন অঞ্চলে নিয়োগ-অফিসাররা অর্থের বিনিময়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট বিলি করেছেন। যে সার্টিফিকেট থাকলে যুদ্ধে অংশ নিতে হবে না। শুধু তাই নয়, অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত ব্যক্তিদের কমব্য়াট ফোর্সে পাঠানো হয়েছে বলেও অভিযোগ।

এখানেই শেষ নয়, নিয়োগ-অফিসাররা নিজেদের বাড়ি সেনারদের দিয়ে তৈরি করিয়েছেন বলে অভিযোগ। যুদ্ধের সময় জওয়ানদের ফ্রন্টে না পাঠিয়ে বাড়ির তৈরির কাজে লাগানো হয়েছে। এক অফিসার দুর্নীতির টাকায় পরিবারের একাধিক ব্যক্তির নামে দামি গাড়ি এবং স্পেনে বাড়ি কিনেছেন বলে অভিযোগ।

বরখাস্ত করা অফিসারদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, যারা নিজেদের নির্দোষ বলে দাবি করছেন, তাদের প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। তাদের ফ্রন্টলাইনে গিয়ে যুদ্ধে যোগ দিতে হবে। সম্প্রতি সেনা নিয়োগের দপ্তরগুলোতে অডিট করানো হয়েছে। আর সেই অডিট থেকেই এ পরিমাণ দুর্নীতির ছবি সামনে এসেছে। 

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit