বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তম পাঁচ দেশের অর্থনৈতিক জোট-ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশও এই জোটে যোগ দিতে আগ্রহী। তবে জোটের সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতার কারণে এখনই নতুন সদস্য নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সে কারণে ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বুধবার সাংবাদিকদের বলেন, গত জুন মাসে জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিকসে যাওয়ার জন্য। তখন ধারণা ছিল, তারা নতুন কয়েকটি দেশকে ব্রিকসের সদস্য করবে। তবে তা ব্রিকসের পাঁচ সদস্য দেশের ওপর নির্ভর করে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সেখানে যে বিতর্ক হচ্ছে, সেটি হলো, তিনটি দেশ চাইছে নতুন সদস্য নেবে। ভারত ও ব্রাজিল বলছে, নেওয়ার আগে নতুন নিয়মকানুন তৈরি করতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তখন বলেছিলেন, তারা চারটি দেশকে নিতে চান। আমরা জিজ্ঞেস করেছিলাম, কারা কারা? তখন তিনি জানিয়েছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। উল্লেখ্য ব্রিকসের পাঁচ সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit