বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় জানালেন বেলারুশের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলা ভয়াবহ যুদ্ধ অনেক আগেই থামানো যেত, যদি আলোচনায় বেলারুশকে রাখা হতো। এখনো বন্ধ করা সম্ভব, তখনো যুদ্ধ বন্ধ করা যেত বলে জানিয়েছেন রাশিয়ার মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টাকে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আলজাজিরার। লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন ও রাশিয়া সম্পর্কিত সব বিষয়ের সঙ্গে পরিচিত তিনি। কারণ ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন।

পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে মস্কোকে বেলারুশে কয়েক দফা সামরিক মহাড়া চালানোর সুযোগ করে দেন তিনি। এমনকি পশ্চিমা হুমকি মোকাবিলায় বেলারুশে পারমাণবিক অস্ত্রও মোতায়েন করেছে মিনস্ক, যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে নিন্দার ঝড় ওঠে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় বেলারুশের অবশ্যই থাকা উচিত। আমরা ইউক্রেনের সীমান্তে। অবশ্যই সেখানে আমাদের স্বার্থ আছে। আমাদের অবস্থান তাদের শোনা উচিত। বেলারুশকে অবশ্যই আলোচনায় রাখা উচিত। মিনস্ক থাকলে আলোচনার ফল ইতিবাচক আশার সম্ভব মনে করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit