শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

চারে ভারতের সমাধান কোহলি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তায় পড়েছে ভারত। এবারও তাদের চিন্তার কারণ চার নম্বর ব্যাটিং পজিশন। ২০১৭ সালের পর থেকে এই পজিশনে এক ডজন ব্যাটারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেউই থিতু হতে পারেননি লম্বা সময়ের জন্য। কিছুদিন আগে অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন এনিয়ে দুশ্চিন্তার কথা।

তবে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে চার নম্বরে বিরাট কোহলিকে পছন্দ ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর। ক্যারিয়ারে বেশিরভাগ সময় তিনেই ব্যাট করেছেন কোহলি। ২৬৫ ইনিংসের ভেতর ওয়ানডেতে চারে খেলেছেন ৪২ ইনিংস। যেখানে ৫৫.২১ গড়ে ১ হাজার ৭৬৭ রান করেছেন তিনি। সেটা ভালোভাবেই জানেন শাস্ত্রী। তাই তো চার নম্বরের সমাধান হিসেবে কোহলির নাম তুললেন তিনি। এমনকি গত বিশ্বকাপে ভারতের কোচ থাকাকালীন কোহলিকে চারে খেলানোর ইচ্ছাও ছিল তার।

শাস্ত্রী বলেন, ‘কোনো খেলোয়াড়ই কোনো ব্যাটিং পজিশনের মালিক নয়। কোহলিকে যদি চারে ব্যাট করতে হয়, তাহলে দলের হয়ে চারেই ব্যাট করবে। আমি নিজেই আগের দুই বিশ্বকাপের জন্যও কোহলিকে চারে ব্যাট করানোর কথা ভেবেছিলাম। আমি এমএসকে-এর (সাবেক নির্বাচক) সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছি। আসলে প্রথমে যদি আমরা দুই বা তিন উইকেট হারিয়ে বসতাম, তবে দলের হাল ধরার জন্য মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন। চার নম্বর পজিশনেও কোহলির রেকর্ড কিন্তু বেশ ভালো।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit