শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

১১ পুলিশ সুপারকে বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার মো. আবুল খায়েরকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), দিনাজপুরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. সেলিম খানকে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্টে, ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের মো. শাহরিয়ার আলীকে পুলিশ টেলিকমে, মহালছড়ি-৬ এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. মিজানুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে ও শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর মো. সাখাওয়াত হোসেনকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টে বদলি করা হয়েছে।  ঢাকা উত্তরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ নাজমুল আলমকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সারোয়ার আলমকে শিল্পাঞ্চল পুলিশে, খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সৈয়দ মোশফিকুর রহমানকে নৌ পুলিশে, রাজশাহী মহানগরের মো. মনিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উজ্জ্বল কুমার রায়কে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ মাহফুজুর রহমানকে সিলেট মহানগরে বদলি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit