শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

পশ্চিম আফ্রিকায় নৌকাডুবি, ৬০ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কেপ ভার্দের কর্মকর্তারা জানিয়েছেন, সাল দ্বীপের কাছে ডুবে যাওয়া নৌকাটিতে ১০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ৬০ জনেরও বেশি লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, মাসখানেক আগে নৌকাটি শতাধিক আরোহী নিয়ে সেনেগাল থেকে যাত্রা শুরু করে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নৌকাটিকে প্রথমবারের মতো চিহ্নিত করা হয় গত সোমবার। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, নৌকাটি ডুবে গেছে। পরে জানা যায়, নৌকাটি তখনো ভাসছে কিন্তু ডুবে যাওয়ার পথে রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে চারজন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। কেপ ভার্দের কর্মকর্তারা আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি এই অবৈধ অভিবাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit