বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

লালমনিরহাট এসএ কুরিয়ার সার্ভিসর অফিস থেকে বিপুল পরিমান গাঁজাসহ আটক-১

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ৩৩ কেজি ৭০০ গ্রাম গাজা সহ মশিউর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট থানা পুলিশ।সোমবার (১৪ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে অবস্থিত এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক মাদক ব্যবসায়ী মশিউর রহমান সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা এলাকার মৃত নুরুল হক মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, লালমনিরহাটে নানা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে মাদক বহনে এবার যুক্ত হয়েছে এসএ কুরিয়ার সার্ভিস। পুলিশ প্রশাসনের নজরদারি না থাকায় এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লালমনিরহাটে মাদক পাচারে সক্রিয় মাদক কারবারিরা। এই মাদক কারবারির সাথে ওই ওই গ্রুপের এসএ টিভির লালমনিরহাট প্রতিনিধি জড়িত থাকতে পারেন বলেও জানান তারা। কেননা এর আগেও একবার ভারতীয় দামি শাড়িসহকয়েক লক্ষাধিক টাকার কাপড় আটক করে লালমনিরহাট থানা পুলিশ।মাদক কারবারিরা এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশেষ কৌশলে পার্সেলযোগে বিভিন্ন ধরনের মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। কখনো ইয়াবা আবার কখনো ভারতীয় ফেন্সিডিল ও হেরোইনের মতো মরণনেশার মাদকের নিরাপদ রুট হিসেবে লালমনিরহাটকে ব্যবহার করছে স্থানীয় মাদক কারবারি চক্র।

জানতে চাইলে লালমনিরহাট এসএ কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, কুরিয়ার সার্ভিস গুলোতে পুলিশি নজরদারি না থাকায় ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক ধরনের ঝুঁকি তৈরি করছেন ব্যবসায়ীরা। এতে একটি অসাধু চক্রের সদস্যরা নানা কৌশলে আমাদের এইঅংচমাদক বহন করছেন। আমরা জানিনা প্যাকেটের ভিতরে কি ধরনের মালামাল থাকতে পারে। এর ফলে প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হয় না।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের মিশনমোড়ে অবস্থিত এসএ কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও মচিউর রহমানকে গাঁজাসহ আটক করতে সক্ষম হন থানা পুলিশ।

তিনি আরও বলেন, কুরিয়ার সার্ভিসের অসাধু কর্মকর্তাদের মাধ্যমে মাদক কারবারিরা মাঝেমধ্যেই মাদক পরিবহন করে থাকে। প্রেরক হিসেবে তারা ভুয়া নাম-ঠিকানা ও পরিচয় দিয়ে পার্সেলযোগে মাদক দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে ।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit