শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মেসির বিপক্ষে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২০৯ Time View

স্পোর্টস ডেস্ক : লিগস কাপের সেমিফাইনালে ১৬ আগস্ট বুধবার (বাংলাদেশ সময় ভোর পাঁচটা) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ইন্টার মায়ামি। সব ঠিক থাকলে ওই ম্যাচে মেসির বিপক্ষে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কুইন সুলিভান।

এই সুলিভনের বয়স মাত্র ১৯ বছর। মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার। তবে উইংয়েও খেলতে দেখা যায় তাকে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের তারকা বলা হচ্ছে এই তরুণকে। সংবাদ মাধ্যম গোলের পরবর্তী প্রজন্মের ফুটবলারের তালিকায় আছেন তিনি। যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে ১৯ ম্যাচ খেলে ১০ গোল করেছেন পাঁচ ফিট ১১ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার।

এছাড়া ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৫১ ম্যাচ খেলে ফেলেছেন সুভিলন। গোল তিনটি। এবার কিংবদন্তি মেসির বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন রক্তে বাংলাদেশের গন্ধ মিশে থাকা এই তরুণ। তার নানী ডক্টর সুলাতানা আলাম একজন বাংলাদেশি। তিনি জার্মানির যোগাযোগবিদ ও সামাজিক বিজ্ঞান গবেষক ক্লাউস ক্রিপেনড্রফকে বিয়ে করেন। সম্প্রতি ক্রিপেনড্রফ (গত বছরের অক্টোবরে) ৯০ বছর বয়সে ফিলাডেলফিয়ায় মারা গেছেন।

সুলিভানের রক্তে মিশে আছে ফুটবল। তার বাবা এবং মা ছিলেন ফুটবলার। বাবা ব্রেনডন সুলিভান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষ পর্যায়ের ‘এ লিগে’ ছয় বছর ফুটবল খেলেছেন। মা হায়েক খেলতেন যুক্তরাষ্ট্রের ‘ডিভিশন আই’ লিগে। ওই ধারাবাহিকতায় সুলিভানের ফুটবলার হয়ে ওঠে।

সুলিভানের মা ফুটবল খেললেও নানীর বংশে খেলাধুলার প্রচলন ছিল না। তবে সুলিভানের দাদার বংশে ফুটবলার ছিল। যার ব্যাখ্যা পাওয়া যায় সুলিভানের মা হাইকের মুখে, ‘আমার পরিবারের কেউ খেলাধুলায় ছিলেন না। আমার মা ইউএন-এ চাকরি নিয়ে যুক্তরাষ্ট্র চলে যান। আমাকে বোডিং স্কুলে থাকতে হয়। ১৫ বছর পর্যন্ত আমি খেলাধুলা করিনি। এরপর খেলাধুলা আমার প্রাণ হয়ে দাঁড়ায়। কলেজ জীবনের পরে আমি ১২ বছর ফুটবল খেলেছি।’

সুলিভানের দাদা ল্যারি সুলিভান ছিলেন ফুটবল কোচ। তার চাচাতো ভাই ক্রিস আলব্রিট যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ২২ ম্যাচ খেলেছেন। রাইট ব্যাক পজিশনে তিনি যুক্তরাষ্ট্রের লিগে খেলেছেন ২৩৮ ম্যাচ। তার চাচা ব্রায়ান সুলিভান ডিভিশন ওয়ানের গোলরক্ষক ছিলেন। সুলিভানের সামনে তার বংশের সকলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit