শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয়

নিক জোনাসের গান শুনে অন্তর্বাস ছুড়ে মারল শ্রোতা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়াম গত শনিবার মুখর হয়ে উঠেছিল ‘জোনাস ব্রাদার্স’-এর অনুরাগীদের ভিড়ে। ‘দ্য ট্যুর’ কনসার্টে একসঙ্গে মঞ্চে উঠেছিলেন তিন ভাই— কেভিন, জো ও নিক। সেই কনসার্টের মাঝ পথেই ঘটল ‘বিপত্তি’। দিব্যি মঞ্চে গিটার হাতে গান গাইছিলেন নিক। সেই সময়েই শ্রোতাদের মধ্য থেকে নিকের দিকে উড়ে এল একটি অন্তর্বাস!

সম্প্রতি সোশ্যালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নীল শার্ট ও ইট রঙের ট্রাউজার্স পরে মঞ্চে গান গাইছেন নিক। সেই সময়েই তার দিকে লক্ষ্য করে অন্তর্বাস ছুড়ে দেন এক অনুরাগী। যদিও সেই অন্তর্বাস নিকের গায়ে লাগেনি। ঘটনায় কিছুটা অবাক হলেও গান থামাননি নিক।

তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু করেছেন নিকের অনুরাগীদের একাংশ। ঘটনাটি অত্যন্ত অপ্রীতিকর এবং লাইভ কনসার্টে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হওয়া উচিত, দাবি নেটাগরিকদের।

‘জোনাস ব্রাদার্স’-এর এই কনসার্টে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। নিকের কনসার্টে থাকার সুযোগ সাধারণত হাতছাড়া করেন না। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন। রুপালি ও কালো রঙের পোশাকে সেজেছিলেন দেশি গার্ল।

‘জোনাস ব্রাদার্স’-এর কনসার্টে অন্তর্বাস ছোড়ার পরম্পরা নতুন নয়। এর আগেও নিকের দিকে লক্ষ্য করে অন্তর্বাস ছুড়েছেন একাধিক অনুরাগী। একবার এক কনসার্টে নিকের উদ্দেশ্যে ছোড়া অন্তর্বাস ধরে ফেলেছিলেন প্রিয়াঙ্কাই। তাতে অবশ্য মেজাজ হারাননি তিনি। বরং সেই অন্তর্বাস হাতে নিয়ে হাসিমুখেই স্টেডিয়াম ছেড়েছিলেন দেশি গার্ল।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit