বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই ছুটি কাটিয়ে ফিরেছেন। এর মধ্যেই সেনা ছাউনিতে চলে গিয়েছেন কিয়ারা আদবাণী। সেখানে সেনাবাহিনীর কাছে বন্দুক চালানোর প্রশিক্ষণ নিয়েছেন ‘শেরশাহ’র ডিম্পল।
কিন্তু কেন? না কোনো সিনেমা নয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য সেখানে গিয়েছেন কিয়ারা। সেখানে সেনাদের সঙ্গে মিশে যান অভিনেত্রী। তাদের সঙ্গে কথা বলেন। আড্ডার ফাঁকে বন্দুক চালানোও শিখে নেন। শুধু বন্দুক চালানো নয়; দড়ি টানাটানি, লাঠি ঘোরানোর মতো খেলাও খেলেছেন তিনি। লাগিয়েছেন গাছ।
২০২৩ সালটা কিয়ারার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বেশ ভালোই গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার গলায় মালা দিয়েছেন অভিনেত্রী। ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। গত ৭ ফেব্রুয়ারি সামাজিক রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন কিয়ারা ও সিদ্ধার্থ।
বিয়ের পর মুক্তি পায় ‘সত্য প্রেম কি কথা’। সে ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। আগামীতে কিয়ারার ঝুলিতে রয়েছে ‘গেম চেঞ্জার’। সে ছবিতে রামচরণের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা।
কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৬