শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সাড়ে ১৫ লাখ টাকায় কুকুর হলেন জাপানি নাগরিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জন্মেছেন মানুষ হয়ে। কিন্তু শখ ছিল কুকুর সাজার। জাপানের এক ব্যক্তি তাই স্বপ্ন পূরণে ১২ লাখ টাকা খরচ করেছেন। ৪০ দিন সময় নিয়ে তার জন্য পোশাক তৈরি করা হয়েছে। অবশেষে তিনি কুকুর সেজেছেন। কুকুরের মতো পোশাকে তাকে একদম চতুষ্পদ প্রাণীটির মতোই লাগছে। এভাবে তাকে রাস্তায় হাঁটতেও দেখা গেছে। টোকো নামে ওই ব্যক্তি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন।

কিন্তু কেন কুকুর হওয়ার শখ জাগলো ওই ব্যক্তির-সেই কথাও জানিয়েছেন তিনি। ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে জাপানের ওই ব্যক্তি তার ট্রান্সফর্মেশনের মুহূর্ত শেয়ার করেছেন। সেই সঙ্গে তার ভাবনার বিষয়েও জানিয়েছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আমি চেয়েছি! আমি আমার স্বপ্নকে এভাবেই সত্যি করেছি।’

আসলে পোশাকটি এমনভাবে বানানো হয়েছে যে, দেখে বোঝার উপায় নেই যে তার আড়ালে একজন মানুষ রয়েছে। কিন্তু সমস্যা বেঁধেছে বিষয়টি ভাইরাল হবার পর।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়ার পর এখন বিপাকে পড়েছেন টোকো। তার দাবি, তাকে ঘিরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।

টোকো বলছেন, সবাই মনে করছেন তিনি কুকুরের মতোই বাঁচতে চাইছেন। আসলে সেটি ঠিক নয়। তিনি মূলত কুকুরের পোশাকটি সপ্তাহে একবার হয়তো পরবেন, তাও নিজের বাড়িতে।

টোকো বলেন, আমার প্রাণী হওয়ার ইচ্ছা ছিল ঠিকই। এমন কিছু হওয়ার ইচ্ছা ছিল, যা আমি নই। এটি শুধুমাত্র তার শখপূরণ। তিনি মোটেই মানুষ কুকুর হয়ে ওঠেননি। এই অস্বাভাবিক পোশাকটি তৈরি করতে নির্মাতারা ৪০ দিন সময় নিয়েছিলেন।

যদিও কয়েক সপ্তাহ আগে, টোকো নিজেই কুকুরের মতো মেঝেতে গড়াগড়ি খাওয়া এবং খেলার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন। টোকিওর রাস্তায় হাঁটার ভিডিও শেয়ার করেছিলেন। টোকো বলছেন, ভিডিওটি জার্মান টিভি স্টেশন আরটিএল-এর সঙ্গে একটি সাক্ষাত্কারের সময় ধারণ করা হয়েছিল। তবে ভিডিওটি পোস্ট করার পর ইন্টারনেট থেকে এত বড় প্রতিক্রিয়া আশা করেননি। টোকোর পরিবার তার কুকুর রূপ মেনে নিয়েছে। যদিও তাকে কুকুরদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit