শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

তেজস্ক্রিয় পানি ছাড়ার জাপানি সিদ্ধান্তের বিরুদ্ধে কোরিয়ায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়ার জাপানি পরিকল্পনার বিরুদ্ধে শনিবার মধ্য সিউলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শত শত লোক জাপান বিরোধি র‍্যালিতে যোগ দিতে রাস্তায় নেমে আসে সুনামিতে  ধ্বসে যাওয়া ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর তেজস্ক্রিয় পানি পরিশোধন করে সাগরে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপান ।

এর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীদের বারংবার আপত্তি সত্ত্বেও টোকিও আগস্টের শেষের দিকে পানি ছাড়ার পরিকল্পনা করছে বলে স্থানীয় মিডিয়ায় খবর বেরিয়েছে। কোরিয়ান রেডিয়েশন ওয়াচ গ্রুপের উদ্যোগে আয়োজিত শিউলের প্রতিবাদ র‍্যালিতে অংশ নেয়া একজন এক্টিবিস্ট চোই কিয়ংসুক বলেন, এই সমুদ্র শুধু জাপানের নয় আমাদের সবার পুরো মানবজাতির, এই তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়া হলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস করবে।  

গত মাসে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) ধাপে ধাপে তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা অনুমোদন করে। ফুকুশিমা প্লান্টে প্রতিদিন প্রায় ১০০ কিউবিক মিটার পানি শোধন হয়, যা ওই প্লান্টের ভেতরেই বড় ট্যাঙ্কে  জমা রাখা হয় ফলে সেখানে ট্যাঙ্ক রাখার জায়গার সংকট দেখা দিচ্ছে।

আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করেই ফুকুশিমার তেজস্ক্রিয় পানি শোধন করা হয়েছে বলে জাপানি কর্মকর্তারা বারবার বলে আসছেন। জাপানি পরিকল্পনাটি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এর অনুমোদন পেয়েছে। আইএইএ  এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি দাবি করেন ফুকুশিমার শোধন কার পানি পান করা এবং সাঁতার কাটার জন্য যথেষ্ট নিরাপদ। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীন জাতিসংঘের কর্মকর্তাদের ফুকুশিমার পানি পান করার অনুরোধ জানিয়েছিল।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit