শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ড. ইউনূসের আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : শ্রম আদালতের অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা একটি আবেদন গত ৮ আগস্ট খারিজ করে দেন হাইকোর্ট।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন ড. ইউনূস। তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপিল বিভাগের চেম্বার বিচারক আজ বিকালে স্থগিতাদেশ চেয়ে আবেদনের ওপর শুনানি করতে পারেন। গত ৬ জুন অধ্যাপক ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা। মামলার অপর বিবাদীরা হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit