মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কোহলিকে ছাড়িয়ে গেইলের পাশে বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক রান করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিরাট কোহলি।

ভারতের সাবেক এই অধিনায়ক ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫৫৯ ইনিংসে ব্যাট করে ৭৬টি সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি স্পর্শ করার পথে রয়েছেনG 

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। সেই দেশের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হলেন বাবর আজম। কোহলির মতো ধারাবাহিক রান করে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

বাবরের ধারাবাহিকতা দেখে অনেকে এখনই কোহলির সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন, তবে কোহলিকে ছুঁতে হলে বাবর আজমকে আরো অনেক পথ অতিক্রম করতে হবে। কিন্তু কিছু কিছু রেকর্ডে কোহলিকে ছাড়িয়ে ইতিহাস গড়েছেন বাবর আজম। 

এই যেমন, টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরি করার দিক থেকে অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গেছেন বাবর আজম। 

অস্ট্রেলিয়ান দুই তারকা ওপেনার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ৩৭৬ ও ৩৫৫ ইনিংসে ব্যাট করে ৮টি করে সেঞ্চুরি করেছেন। ৩৫৭ ইনিংসে ম্যাচে ব্যাট করে সমান ৮টি সেঞ্চুরি করেছেন কোহলি। 

বাবর আজম টি-টোয়েন্টিতে মাত্র ২৫৫ ইনিংসে ব্যাট করে ইতোমধ্যে ১০টি সেঞ্চেুরি করেছেন। কোহলির চেয়ে ১০২ ইনিংস কম খেলে ২টি সেঞ্চুরি বেশি করেছেন বাবর। 

তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বস হিসেবে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল টি-টোয়েন্টিতে ৪৫৫ ইনিংসে ব্যাট করে রেকর্ড ২২টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন। ১০টি সেঞ্চুরি করে গেইলের পরেই আছেন বাবর আজম।
 

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit