শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৯৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও  ৪৬ রাউন্ড  কার্তুজসহ মো: আতিক হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।এর আগে শুক্রবার  সন্ধ্যায়  রায়পুরা থানার বীরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া মোঃ আতিক হাসান (২০) রায়পুরা উপজেলার বীরকান্দি মধ্যপাড়া এলাকার  মোঃ জামাল মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি গ্রামের ১০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৪৬ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাঁর দেখানো মতে শুক্রবার রাতে রায়পুরা থানার বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মোঃ কাদের খানের বাড়ীর পাশে জঙ্গলের ভিতর হতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit