শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

প্রথম সিরিজেই কড়া ক্যাপ্টেন আরিয়ান খান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের সন্তান তিনি। ‘বলিউড রয়্যালটি’ বললেও কিছু ভুল বলা হয় না। ছোটবেলা থেকেই ক্যামেরার আনাচকানাচে বেড়ে উঠলেও বাবার পথে হাঁটতে চাননি শাহরুখ-পুত্র আরিয়ান খান। বিনোদনের জগতে পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন তিনি। অভিনেতা নয়, পরিচালক হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার রাস্তায় হাঁটছেন তিনি। 

পরিচালক হিসেবে ইতোমধ্যেই আরিয়ানের হাতেখড়ি হয়েছে তার নিজের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে। তারপরই নিজের প্রথম ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন তিনি। সেই কাজ এগিয়েছে বেশ কিছু দূর। সিরিজের কাজ শেষ হওয়ায় ১২০ কোটি রুপির ওটিটি প্ল্যাটফর্মে তা বিক্রি করার প্রস্তাবও পেয়েছেন আরিয়ান। তাতে যদিও রাজি হননি শাহরুখ-পুত্র। বরং সুষ্ঠুভাবে সিরিজের কাজ শেষ করাতেই মন দিয়েছেন তিনি।

২ জুন থেকে শুরু হয়েছে আরিয়ানের ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর শুটিং। নাম থেকেই স্পষ্ট বিনোদন জগতের তারকাদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, আরিয়ানের প্রথম সিরিজে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। বিশেষ চরিত্রের জন্য শুট করার কথা রণবীর সিং ও করন জোহরের। নিজেদের দৃশ্য শুট করার জন্য সম্প্রতি ‘স্টারডম’-এর সেটে হাজির ছিলেন তারা। সেখানে এক ঘণ্টা-দু’ঘণ্টা নয়, প্রায় আট ঘণ্টা ধরে শুট করলেন করন ও রণবীর। শোনা যাচ্ছে, একটি বিলাসবহুল হোটেলে দীর্ঘ সময় ধরে শুট করেছেন তারা।

অনেক দিন আগে থেকেই নিজের প্রথম চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বাদশা-পুত্র। ‘স্টারডম’-এ থাকছে মোট ছ’টি এপিসোড। আরিয়ানের প্রথম সিরিজ প্রযোজনায় গৌরী খান ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। আরিয়ানের প্রথম সিরিজের মুখ্য চরিত্রে থাকছেন অভিনেতা লক্ষ্য লালওয়ানি। আগামী নভেম্বর মাসেই সিরিজের শুটিং শেষ করে ফেলার পরিকল্পনা রয়েছে আরিয়ানের।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit