শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

পরীর দেখা না পেয়েই ফিরে গেলেন রাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : এক বছর পূরণ করল ঢালিউডের আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজ দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য (পদ্ম)। বৃহস্পতিবার রাজ্যর প্রথম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।

বেশ কিছু দিন ধরে এই দম্পতি আলাদা থাকছেন। তারা আর এক হবেন না বলেও বিভিন্ন সময়ে দুজনেই সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে গত কয়েক দিন ধরে সন্তানের জন্মদিনের পুরো আয়োজনের প্রস্তুতি সেরেছেন পরীমনি একাই। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কিনা, সেটি নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই জানা গেল, জন্মদিনের আগের দিন রাতে ছেলেকে দেখতে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন রাজ। তবে এ সময় ছেলে রাজ্যর দেখা পেলেও স্ত্রী পরীমনির দেখা পাননি তিনি। রাজ বাসায় ঢুকলে দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমনি। এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, গতকাল রাতে এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

আপনার সঙ্গে কেন দেখা হয়নি, এমন প্রশ্নে এই নায়িকা বলেন, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

এদিকে আজ ছেলের জন্মদিনে হাজির হবেন কিনা, এ বিষয়ে পরীমনি বলেন, যদি সে জন্মদিনে আসে তা হলে আমি তার সঙ্গে কোনো কথা বলব না। আমি চাই না, আসুক। উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্ক। আর এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit