মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৪৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী ‘ মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৯ আগস্ট) মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষাথীদের আয়োজনে কলেজের দ্বিতীয় তলায় হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী ফজলে বারী সুজা। কলেজের বাংলা প্রভাষক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গভর্নিং বোডির সদস্য মোঃ ওয়াজেদ আলী, মোঃ ইয়াকুব আলী, শিক্ষক কাউন্সিলের সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক মোঃ ওয়াহেদুজ্জামান, গ্রন্থাগারিক নারায়ন চন্দ্র ঝাঁ, বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন, মোছাঃ মিতু আক্তার, প্রথম বর্ষের ছাত্রী মোছাঃ জান্নাতুন ফেরদৌস যুথি।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভা: প্রা:) কাজী ফজলে বারী সুজা বলেন, গত ৬বারে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ পঞ্চগড় জেলার শেষ্ঠ কলেজ হিসেবে সুনাম অর্জন করেছে। এই সুনাম ভবিষ্যতে অক্ষুন্ন রাখার স্বার্থে শিক্ষার্থীদের ভুমিকাই বেশী। আলোচনা শেষে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় বিভিন্ন বিভাগে ( বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। একই সাথে একাদশ শ্রেণির ১ম সাময়ীক পরীক্ষায় বিভিন্ন বিভাগে ( বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সবশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী,গভর্নিং বোডির সদস্যবৃন্দ,বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit