বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

কেন আমরা বলি সম্পর্কটা ‘আদায়-কাঁচকলায়’

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাংলায় প্রচলিত একটি বাগধারা আছে ‘আদায়-কাঁচকলায়’। সাধারণত দুজন পরস্পর বিরোধী ব্যক্তির মধ্যকার সম্পর্ক বুঝাতে এ বাগধারার ব্যবহার সর্বত্র হয়ে আসছে।

উইকিটোনারির মতে, এ শদ্বের অর্থ বিরুদ্ধ স্বভাবযুক্ত, পরস্পর শত্রুভাবাপন্ন। পরস্পর দ্বন্দ্বময় সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে উপমাস্বরূপ ‘আদায়-কাঁচকলায়’ কথাটি ব্যবহার করা হয়। আয়ুর্বেদীয় শাস্ত্রমতে আদার গুণ হলো রেচন, কিন্তু কাঁচকলার গুণ হলো ধারণ। তাই কোষ্ঠকাঠিন্য হলে খেতে হয় আদা। অন্যদিকে, উদরাময় রোগে খেতে হয় কাঁচকলা।

অধিকন্তু, আদা যদি কাঁচকলার তরকারিতে পড়ে, তো কাঁচকলা আর সহজে সেদ্ধ হয় না। একটি অন্যটির ক্রিয়াকে অকেজো করে দেয়।

অর্থাৎ একটি অন্যটির বিপরীত কার্য করে। আদা ও কাঁচকলার পরস্পর বিপরীত ধর্ম থেকে শব্দটিরে এমন অর্থ তৈরি হয়েছে।

তবে ব্যতিক্রমও আছে। শুক্তোর প্রধান উপকরণ আদাবাটা এবং কাঁচকলা। এ ক্ষেত্রে শুক্তোর স্বাদ এমনিতে তিক্ত। তাই দুই তিক্ততায় কাটাকুটি হয়ে যায়। কাঁচকলার কোফতাতেও আদাবাটা দেওয়া হয়।

এই সামান্য ব্যতিক্রম ছাড়া সামগ্রিক ভাবে আদা ও কাঁচকলার বিশেষ মুখ দেখাদেখি নেই রান্নার হাড়িতে। মানুষের সমাজেও তাই মুখ দেখাদেখি না থাকলে সে সম্পর্ককে বলে ‘আদায় কাঁচকলায়’৷

কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit