শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

মায়ামিতে নয়, আরব আমিরাতে যাচ্ছেন ইনিয়েস্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় মেসির সঙ্গে দারুণ এক জুটি গড়েছিলেন স্প্যানিশ গ্রেট ইনিয়েস্তা। তবে ১৭ বছর বার্সেলোনাতে কাটানোর পর ক্লাবটিকে বিদায় জানিয়ে জাপানের ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন তিনি। ধারণা করা হচ্ছিলো, মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ায় আবারও তাদের পুনর্মিলন হবে। কারণ, মেসির জন্যই বার্সেলোনা ছেড়ে বুসকেটস ও আলবা মায়ামিতে যোগ দিয়েছেন। তবে সেটা হচ্ছে না।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটস এফসিতে যোগ দিচ্ছেন ইনিয়েস্তা। ক্লাবটির সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি করবেন সাবেক বার্সেলোনার এই ফুটবলার। মেসির সঙ্গে ইনিয়েস্তার যোগসূত্র শুরু হয়ে ২০০৪ থেকে। এরপরের ১৬ বছর এই দুই তারকা ফুটবলারের মধ্যে ভালো একটা বন্ধন সৃষ্টি হয়। মেসির সঙ্গে বার্সেলোনার হয়ে ট্রেবলসহ প্রায় সকল ট্রফিই জিতেছেন ইনিয়েস্তা।

আর মেসি মায়ামিতে যাওয়ার পর যখন জাপানিজ ক্লাবকেও ইনিয়েস্তা বিদায় বলে দেন তখন সবাই ভেবে নিয়েছিল, আবারও পুনর্মিলন হচ্ছে এই দুই তারকার। তবে সেটা আর হচ্ছে না। জাপানিজ ক্লাব ভিসেল কোবের হবে পাঁচ মৌসুমে ১৩৪টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। গোল করেছেন ২৬টি। জিতেছেন ২০১৯ সালের এমপেরর কাপ ও ২০২০ সালের জাপানিজ সুপার কাপ।  

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit