শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ছবি পোস্ট করে মেহজাবীন-রাজীবের প্রেমের জল্পনা উস্কে দিলেন ফারুকী!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিজীবন বরাবরই রহস্যে ঘিরে রেখেছেন নির্মাতা আদনান আল রাজীব ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে- রাজীবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও তা অস্বীকার করেছেন তারা দুজনেই। কিছু দিন আগে গুঞ্জন চাউর হয়, রাজীব-মেহজাবীন বিয়ে করে সংসার পেতেছেন। এ নিয়ে জোর চর্চা শুরু হলে খুব কৌশলে গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে দাবি করেন রাজীব।

একটি ছবিতে দেখা যায়, গোধূলীর আলোকছটা মিশে আছে সমুদ্রের জলে। সৈকতে আছড়ে পড়ছে ঢেউ। সৈকত থেকে একটু দূরে দাঁড়িয়ে নির্মাতা আদনান আল রাজীব। তার পরনে প্যান্ট-শার্ট। চোখে কালো চশমা। তবে সমুদ্রের ঢেউয়ের মতোই তার চোখে-মুখে বয়ে যাচ্ছে উচ্ছ্বাসের ঢেউ। আর এ মহূর্তটি ক্যামেরাবন্দি করছেন মেহজাবীন চৌধুরী। তার মুখায়াব থেকেও ঠিকরে পড়ছে খুশির আভা।

ছবিটি গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন— ‘দুজন নিষ্ঠাবান ফটোগ্রাফার, দুজন ততোধিক নিষ্ঠাবান মডেল এবং একজন প্রবীণ নাগরিক, অদ্য কক্স সাহেবের বাজারে।’

মোস্তফা সরোয়ার ফারুকী নতুন এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ফের মেহজাবীন-রাজীবের সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় চর্চা চলছে। ফারুকীর পোস্ট করা ছবির কমেন্ট বক্সে আদনান আল রাজীব লিখেছেন- ‘আমার ব্যক্তিগত সবচেয়ে সুন্দর এবং সুখী ফটোগ্রাফার।’ এ মন্তব্য রাজীব-মেহজাবীনের প্রেমের গুঞ্জনের আগুনে ‘পেট্রল’-এর মতো কাজ করছে। নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না!

গত মে মাসে রাজীবের জন্মদিন ছিল। এ উপলক্ষ্যে নৌ ভ্রমণের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়েছিলেন শোবিজ অঙ্গনের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা। এ ভ্রমণের এক ফাঁকে কেক কেটে জন্মদিন উদযাপন করেন রাজীব।

সেখানকার কিছু ছবি আলোচনায় আনে মেহজাবীন ও রাজীবের সম্পর্কের বিষয়টি।

কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit