শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

ফ্রান্স-স্পেন সীমান্তে দাবানলে পুড়ল ৫৭৩ হেক্টর এলাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা ভূমধ্যসাগর উপকূলীয় অভিন্ন সীমান্তের কাছের দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে। তবে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্মকর্তারা বলছেন, দমকলকর্মীরা গতকাল শনিবার (০৫ আগস্ট) অপর একটি দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।

স্প্যানিশ সীমান্তের কাছের পর্যটক প্রিয় পার্বত্য বনাঞ্চল পোর্টবোর আশপাশের কয়েকটি গ্রাম থেকে রাতে ১৩০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্প্যানিশ বন রক্ষকরা বলছেন, পোর্টবোর আশপাশে শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে ৫৭৩ হেক্টর এলাকা পুড়ে গেছে। পোর্টবোর সঙ্গে ফ্রান্সের আন্তঃসীমান্ত রেল পরিষেবা রয়েছে।

ক্যাটালোনিয়ার আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লোকজনকে সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে বাসিন্দাদের এখনও ঘরে অবস্থান করার পরামর্শ এবং অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি রয়েছে। এদিকে ভূমধ্যসাগর উপকূলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্তৃপক্ষ বলেছে, নতুন করে জ্বলা আগুন নিয়ন্ত্রণে ১৫০ দমকলকর্মী কাজ করে যাচ্ছে।

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit