শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পিকনিকের ট্রলার ডুবে নিহত ৮, উদ্ধার অভিযান চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ডুবুরি দল।

বৈরি আবহাওয়ার কারণে শনিবার দিবাগত রাত ২টা থেকে সকাল সাতটা পর্যন্ত অভিযান স্থগিত রাখা হয়। ট্রলার ডুবির ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন দুই বোন পপি আক্তার ও হ্যাপি আক্তার, দুইভাই সাকিব ও রাকিব এবং মোকসেদা, সাজিবুল ও ফারিহান।

তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার লতুব্দি ইউনিয়নে। 

পুলিশ সুপার আসলাম খান জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি পদ্মা শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী ছিল।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে নদীতে রোববার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখান এর দিকে যাচ্ছিলো পিকনিকের ট্রলারটি। শনিবার রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit