শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ইমরান খান গ্রেপ্তার, তিন বছরের কারাদণ্ডাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। রায় ঘোষণার পর পরই লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান খানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন পিটিআইয়ের পাঞ্জাব শাখা। টুইট বার্তায় বলা হয়েছে, ইমরান খানকে কোট লাখপাত জেলে নিয়ে যাওয়া হচ্ছে।

গ্রেফতারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবীরা। আদালতের রায়ে ইমরান খানকে এক লাখ রুপি জরিমানাও করা হয়েছে।তোশাখানা মামলায় অভিযোগ করা হয়েছিল যে, রাষ্ট্রীয় পদে থাকার সময় পাওয়া উপহার বিক্রি করে তিনি যে লাভ করেছেন, সেই বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

বর্তমান ক্ষমতাসীনদলের আইনপ্রণেতারা গতবছর এই অভিযোগ তুলেছিলেন। যদিও ইমরান বরাবরই এসব অভিযোগ করে আসছেন।

 

 

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit