মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসুচির সুচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর কর্মময় জীবন নিয়ে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ভাই, বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতিও ছিলেন শেখ কামাল। তিনি একজন ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামাল ঢাকা থিয়েটার এবং লোকগানের মিউজিক্যাল ব্যান্ডদল স্পন্দন শিল্প গোষ্ঠীরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। শেখ কামাল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানির এডিসি’র দায়িত্ব পালন করেছেন।

দেশ স্বাধীন হবার পর তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এবং লেখাপড়ায় মনোযোগ দেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে পরিবারের অধিকাংশ সদস্য সহ মর্মান্তিক হত্যাকান্ডের শিকার হয়ে শেখ কামালের ঘটনাবহুল জীবনের সমাপ্তি ঘটে। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির( ফলজ, বনজ ও ঔষধী) গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit