শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

গানের অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের ভি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ভি’র এজেন্সি বিগহিট মিউজিক।

ঘোষণা দিলেও অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি, পরবর্তী সময় বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।

প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে ভি বলেন, ‘অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।’

একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, জাংকুকরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতিমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।

এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’ গানে ভিকে পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit