শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

তুরস্কে সুইডিশ দূতাবাসে হামলা, আহত এক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পশ্চিমাঞ্চলে সুইডিশ দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক তুর্কি নারী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে অবস্থিত সুইডেনের দূতাবাসে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা হয়। হামলাকারী ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী, সে ইজমিরের কনক জেলার বাসিন্দা।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের কনস্যুলেটের বাইরে হামলাটি হয়েছিল। হামলায় আহত নারী সেখানে কূটনৈতিক মিশনে সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার বিষয়ে বিস্তারিত জানতে বুধবার ঘটনাস্থলে যাবেন সুইডিশ কনসাল জেনারেল। এ বিষয়ে ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেল ও তুরস্কের কর্মীদের সঙ্গে কথা হচ্ছে।

হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। তবে ধারণা করা হচ্ছে ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে বিরোধের জেরে হামলাটি হয়ে থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit