স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর ৬টয় লিগস কাপের ম্যাচে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এটি হবে লিওনেল মেসির জন্য তৃতীয় ম্যাচ। এর আগে প্রথম দুই ম্যাচে মায়ামিকে জিতিয়ে নতুন ক্লাবে নায়ক বনে গেছেন কাতার বিশ্বকাপজয়ী তারকা।

এ দিকে অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টাইন তারকা ভিন্ন প্রসঙ্গে আলোচনায় এসেছেন। মার্কিন মুলুকে বাড়ি কেনার ভূত চেপেছে মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর মাথায়। ইতোমধ্যে বড় ছেলে থিয়াগোকে নিয়ে তারা একটি বাড়ি দেখেও এসেছেন। বাড়িটি মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়াম থেকে ২৫ মিনিটের দূরত্ব।

শুধু তাই নয়, ট্রাম্প রয়্যাল টাওয়ারে দুটি বিলাসবহুল ইউনিটও রয়েছে মেসির। তার জন্য মেসি ব্যয় করেছেন প্রায় ১১ কোটি টাকা (৮ লাখ পাউন্ড)। খবর দ্য মিরর।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০৮