শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে আবারও দেখা করলেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২২৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান ফখরুল। এসময় সেখানে তিনি পৌনে এক ঘণ্টার মতো ছিলেন। 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং পরদিন ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। ধারণা করা হচ্ছে, অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিসহ চলমান আন্দোলন সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করতেই মির্জা ফখরুল ফিরোজায় যান।

এর আগে গত ২৫ জুলাই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। তারও আগে ৮ জুলাই ফিরোজায় যান বিএনপি মহাসচিব।

কিউএনবি/অনিমা/০১  অগাস্ট ২০২৩,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit