শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সাজ্জাদুল হাসান নেত্রকোনা- ৪ আসনের এমপি হলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩১৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : সাজ্জাদুল হাসান নেত্রকোনা- ৪ (মোহনগঞ্জ- মদন- খালিয়াজুরী) শুন্য আসনে এমপি নির্বাচিত হলেন। জাতীয় সংসদের ১৬০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিন্ধিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। সোমবার বিকেলে জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানকে বেসরকারি ভাবে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফাও উপস্থিত ছিলেন।

নেত্রকোনা- ৪ (মোহনগঞ্জ- মদন- খালিয়াজুরী ) শুন্য আসনে সাজ্জাদুল হাসান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এ আসনে অন্য কোন প্রার্থী মনোনয়ন দাখিল না করায় গত ২৫ জুলাই মঙ্গলবার নির্বাচন অফিসের যাচাই বাছাইয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের মনোনয়ন টিকে যায়। সোমবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিন। নেত্রকোনা জেলা নির্বাচন অফিস সাজ্জাদুল হাসানকে এমপি হিসেবে ঘোষণা করে। এমপি হিসেবে সাজ্জাদুল হাসানের নাম ঘোষণার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সাবেক সদস্য শফিক আহমেদ বাবু, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকারি, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান শামীম, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানসহ তিন উপজেলা ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মংীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটানিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, শুন্য আসনে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা দেন। অন্য কোন প্রার্থী না থাকায় ২৫ জুলাই শুধু একটি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসানের মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে বৈধ বলে ঘোষণা করা হয়। সোমবার একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। উল্লেখ্য, নেত্রকোনা- (মোহনগঞ্জ- মদন- খালিয়াজুরী ) সাবেক তিন বারের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণঅ করে নির্বাচন কমিশন। শূন্য আসনে তফসিল অনুযায়ী উপনির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২ সেপ্টেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit