বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্স করা সেই রিঙ্কু এবার জাতীয় দলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে সবশেষ আইপিএলে আলোড়ন তুলেছিলেন কেকেআরের ব্যাটার রিঙ্কু সিংহ। দলকে সেমিতে তুলতে না পারলেও পুরো আসরজুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। রিঙ্কুর এমন অসাধারণ ব্যাটিং নজর এড়ায়নি নির্বাচকদের। আয়ার‌ল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি।

গতকাল সোমবার (৩১ জুলাই) ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করে। পেসার জাসপ্রিত বুমরাহকে অধিনায়ক করে  ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিসিআই। দলে নতুন মুখ রিঙ্কু ও প্রসিদ কৃষ্ণা। ভারতের জার্সিতে এর আগে ১৪টি ওয়ানডে খেললেও, এবারই প্রথম টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন কৃষ্ণা।

অধিনায়ক জাসপ্রিত বুমরাহ চোট কাটিয়ে প্রায় ১০ মাস ফিরছেন দলে। গত বছরের সেপ্টেম্বরে পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি ডানহাতি এই পেসারের। এরপর অস্ত্রেপচার করিয়ে প্রায় দুই মাস অনুশীলন করেই তবে দলে ডাক পেয়েছেন বুমরাহ। ভারতের জার্সিতে এর আগে এক টেস্টেও নেতৃত্ব দিলেও কখনই টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেননি বুমরাহ।

আইপিএলের ২০২৩ আসরে ব্যাট হাতে ১৪ ম্যাচে প্রায় ৬০ গড়ে ৪৭৪ রান করে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় নাম লেখান রিঙ্কু। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে ফিনিশিয়ারের ভূমিকায় প্রতিষ্ঠিত করতে চায় ভারত। রিঙ্কু-কৃষ্ণার পাশাপাশি অভিষেকের অপেক্ষায় আছেন আরেক তরুণ তুর্কি জিতেশ শর্মা। উইকেটরক্ষক এই ব্যাটারও আইপিএলে নজর কেড়েছেন পাঞ্জাবের জার্সিতে।

আয়ারল্যান্ড সিরিজে ভারত দল : জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক),ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক বার্মা, রিঙ্কু সিংহ, সানজু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিশনই, প্রসিদ কৃষ্ণা, আর্শদিপ সিংহ, মুকেশ কুমার ও আবেশ খান।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit