বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

১০ বছরও বাঁচবেন না পুতিন, ভবিষ্যদ্বাণী জেলেনস্কির!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ১০ বছরও বাঁচবেন না—এমন ভবিষ্যদ্বাণী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৩১ জুলাই) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এ দাবি করেন তিনি। খবর বিবিসির। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এক সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চায়—ইউক্রেনের অবস্থা সিরিয়ার মতো কি না বা তাদের শেষ পরিণতি সিরিয়ার মতো হবে কি না, এ সময় তিনি এমন ভবিষ্যদ্বাণী করেন।

জেলেনস্কি বলেন, পুতিন বহু বছর বাঁচবেন না। এ জন্য এটি সম্ভব নয়। সিরিয়ার যুদ্ধ ভিন্নরকম উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া আমাদের সঙ্গে যেভাবে যুদ্ধ করছে এভাবে সিরিয়ায় যুদ্ধ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১০ বছরও বাঁচবেন না, এমনকি তার এ অবস্থানও থাকবে না। ইতোমধ্যে যুদ্ধে এটি প্রমাণিত হয়েছে যে রুশ সেনারা ইউক্রেন দখল বা তারা দেশটিকে ধ্বংসও করতে পারবে না।

এর আগে, রোববার (২০ জুলাই) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ এখন রাশিয়ায় ঢুকে গেছে। দুই দেশের মধ্যে চলমান এ যুদ্ধে রুশ সীমান্তে হামলা অবশ্যম্ভাবী ছিল। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত। ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। আজ কথিত বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। অথচ মস্কো ভেবেছিল, কয়েক সপ্তাহের মধ্যেই এটা শেষ হয়ে যাবে।

ইউক্রেন এই মুহূর্তে যুদ্ধবিরতির পক্ষে নয় বলেও জানিয়েছেন জেলেনস্কি। তার যুক্তি—এখন যুদ্ধবিরতির মানে দেশের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া এবং রুশ বাহিনীকে পুনরায় সংগঠিত হতে সময় দেওয়া।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit