বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

লেকের পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার পর বশেমুরবিপ্রবির ক্যাম্পাসের লেকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, বৃষ্টির সময় ওই দুই শিক্ষার্থী লেকের পাশে হাঁটছিলেন। এ সময় তাদের মধ্যে কেউ একজন পা পিছলে লেকের পানিতে পড়ে তলিয়ে যান। এসময় অপরজন তাকে বাঁচাতে পানিতে নামেন। দুজনই সাঁতার না জানায় তলিয়ে যান। দূর থেকে বিষয়টি লক্ষ্য করে এক ছাত্র দ্রুত লেকের পাড়ে উপস্থিত হন এবং অন্যদের সহযোগিতায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।

পরে সেখান থেকে তাদের ২৫০ শয্যা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান লেকের পনিতে ডুবে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit