রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ব্যাটিং শুরু করেছেন উইলিয়ামসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : গত মার্চে আইপিএলের খেলার সময় ক্যাচ নিতে গিয়ে চোট পান কেন উইলিয়ামসন। ছিঁড়ে যায় তার ডান হাঁটুর এসিএল। যে কারণে ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ইনজুরির মাত্রা এতোটাই ভয়াবহ ছিল যে, অনেকে ভেবেছিলেন বিশ্বকাপ হয়তো খেলতে পারবেন না তিনি।  

তবে অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন কিউই ক্রিকেটার। শুরু করেছেন ব্যাটিংও, যদিও কোনো বোলারের বিপক্ষে নয়। থ্রোয়ারের মাধ্যমে নিজেকে কিছুটা ঝালিয়ে নিয়েছেন তিনি। ব্যাটিংয়ের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে উইলিয়ামসন লেখেন, ‘কয়েকটি থ্রোয়ের জন্য ব্যাট হাতে নেটে ফিরতে পেরে ভালো লাগছে। ’

আইপিএলে গতবার গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন উইলিয়ামসন। কিন্তু উদ্বোধনী ম্যাচেই ইনজুরিতে পড়ার পর তার আসর শেষ হয়ে যায় তখনই। এপ্রিলে নিজ দেশ নিউজিল্যান্ডে ফিরে অস্ত্রোপচার করান তিনি। তখন খবর বের হয়েছিল- বিশ্বকাপ খেলার জন্য ফিট না হলে, মেন্টর হিসেবে দলের সঙ্গে ভারতে যাবেন তিনি। তবে গত জুনে জানা যায়, বিশ্বকাপ খেলার ইচ্ছেটা এখনো ছেড়ে দেননি উইলিয়ামসন। আসরের উদ্বোধনী ম্যাচের আগেই ফিট হয়ে উঠার সম্ভাবনা আছে তার। সেই প্রক্রিয়া মেনেই এগোচ্ছেন তিনি।

এক সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেছিলেন, ‘এই মুহূর্তে সপ্তাহ থেকে সপ্তাহ ধরে এগোনোর খুব চেষ্টা করছি। এতো দীর্ঘ মেয়াদী ইনজুরিতে আগে কখনো পড়িনি। তবে অন্যদের সঙ্গে কথা বলে জেনেছি, যাত্রাটা দীর্ঘ হবে তাই খুব বেশি দূরে যদি তাকাই, তাহলে সম্ভবত এটি আমাকে কিছুটা তাড়া করবে। ‘প্রতি সপ্তাহে ধরে এগোচ্ছি, ছোট ছোট ধাপগুলো পেরিয়ে যাচ্ছি, সেই ছোট্ট জয়গুলোই দারুণ অভিজ্ঞতা এনে দেয়। তবে এটাও জানি যে যাত্রাটা পুরোপুরি মসৃণ হবে না এবং সেই চলার পথে কিছুটা বাধা থাকবেই। ’

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit