বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

অক্টোবরে প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে আমরা (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম (প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল) পাঠাতে চাই। দলে থাকবে নির্বাচন বিশেষজ্ঞরা, যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অগাধ অভিজ্ঞতা রয়েছে।

পিটার হাস আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। যে নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এর আগে, বেলা সোয়া ১১টায় সিইসির সঙ্গে বৈঠকে বসেন পিটার হাস। ১২টা ৪০ মিনিটে বৈঠক শেষ হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit