শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

‘ভাইরাস’ নিয়ে ওটিটিতে অনম বিশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : পোস্টারে দেখা যাচ্ছে শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেক অংশই ভাইরাসে আক্রান্ত। আরও দেখা গেছে তারিক আনাম খানকেও। সিরিজে অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ আরও অনেকে। সেই সাথে এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছেন।

সংবাদমাধ্যমে সিরিজটি নিয়ে পরিচালক অনম বিশ্বাস জানান, তিনি ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছেন, যেইটা তাদেরকে একটু হলেও ভাবাবে। এছাড়া পুরো শুটিং করতে হয়েছে গরম ও প্রচণ্ড রোদের মধ্যে। এর মধ্যে প্রত্যেক আর্টিস্ট কাজ করেছেন একেবারে মন দিয়ে। তাদের প্রত্যেকেই ছিলেন একেবারে গল্পের ভেতরে।

এছাড়া তিনি আশা রাখেন, সকল শ্রেণির দর্শকদেরই সিরিজটি ভালো লাগবে। কেননা সিরিজে পর্বে পর্বে রাখা হয়েছে বিভিন্ন মজা যা দর্শকরা ভীষণ করে উপভোগ করবেন। আর ভালো না লাগলেও সমালোচনার জন্য সিরিজপ্রেমীদের তিনি একবার হলেও তার ভাইরাস দেখার জন্য আমন্ত্রণ জানান!  

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit