শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সমাবেশে বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী বক্তব্য দিলে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৯৫ Time View

ডেস্ক নিউজ : নয়াপল্টনের পরিবর্তে সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। এবং এতে ঢাকা মহানগর পুলিশের কোনো আপত্তি নেই। তারা বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) রাতে গণমাধ্যমকে এ কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, সমাবেশ করতে গিয়ে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধ নেই। তবে সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেওয়া যাবে না।

এর আগে, গত শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। পরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সোমবারের জনসমাবেশে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit