শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

নার্গিস ফাখরির আলমারি থেকে ছয়টি মরা পাখি উদ্ধার!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাই শহরে পা রেখেই নানারকম অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। প্রথমবার মায়ানগরীতে পা রেখেই অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। তার আলমারির ভিতরে থেকে পাওয়া যায় ছ’টি মরা পাখি।

নিউইয়র্কে জন্ম, মুম্বাইতে তেমন কোনো পূর্বপরিচিতি ছিল না তার। ‘রকস্টার’ দিয়ে অভিষেক, এর সাফল্যের পর বাড়ি খুঁজতে শুরু করেন অভিনেত্রী। বান্দ্রার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। তবে সেই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে অভিনেত্রীর সঙ্গে। রাতে ঘুমোতে পারতেন না নার্গিস, শুধু অদ্ভুত সব স্বপ্ন।

নার্গিসের কথায়, ‘স্বপ্নে এক ছ’ফুট লম্বা পুরুষকে দেখতাম। যে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। সেখানে সে মাংস খেত ও আমাকে খাওয়ার জন্য বাধ্য করত। রাতের পর রাত এই এক স্বপ্ন।’

যদিও শেষে সেই ফ্ল্যাট ছেড়ে এরপর দিল্লিতে চলে যান অভিনেত্রী। আসাবপত্র রেখে আসেন সেই ফ্ল্যাটে। যদিও পরে অভিনেত্রী জানতে পারেন, তার আলমারি থেকে নাকি উদ্ধার হয় ছ’টি মৃত পাখি। তবে কী কারণে এই সব ঘটনা ঘটছিল, তার কোনও ব্যাখ্যা নেই নার্গিসের কাছে।

‘রকস্টার’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ নার্গিস ফাখরির। তারপর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’, ‘আজহার’-এর মতো ছবিতে দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনয় ক্যারিয়ারে খুব একটা সাফল্য পাননি।

মুম্বাইতে এসে নিত্যদিন মানিয়ে নিতে হয়েছে এই ইন্ডাস্ট্রির সঙ্গে। নিজেকে বরাবরই সাদাসিধে মানুষ বলেই মানেন তিনি। সেই কারণে ইন্ডাস্ট্রিতে বিপদেও পড়তে হয়েছে তাকে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit