শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

শিল্পীদের ধর্মঘট: হলিউডে এমি অ্যাওয়ার্ড স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের শিল্পী, কলাকুশলী ও লেখকদের অবরোধের কারণে স্থগিত হয়েছে ৭৫তম এমি অ্যাওয়ার্ডস। আগামী সেপ্টেম্বর মাসে এই আসর বসার কথা ছিল।

হলিউডে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট চলছে। রাইটার্স গিল্ড অব আমেরিকা ও স্ক্রিন অ্যাক্টর গিল্ড নানা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে সংগঠনগুলোতে থাকা কোনও শিল্পী-কলাকুশলী কোনও ধরনের প্রচার-প্রচারণা এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পারবে না।

এদিকে এমি অ্যাওয়ার্ডস স্থগিত করা হলেও এখনও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। আয়োজকরা জানিয়েছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত তারা অপেক্ষা করতে চান। মার্কিন টেলিভিশন দুনিয়ায় এমি খুবই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত।

বর্তমানে শিল্পী ও কলাকুশলীদের দুই সংগঠন মোশন পিকচার ও টেলিভিশন প্রোডিউসারদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। তারা সিনেমা, সিরিজ ও টিভি ড্রামায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করা এবং মুনাফা শেয়ার করার মতো কিছু বিষয় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit