সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

মাটিরাঙ্গাতে টিসিবি পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রম শুরু।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সারা দেশের ন্যায় খাগড়াছড়ি,র মাটিরাঙ্গা উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’ (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীরা এখন থেকে তেল, চিনি ও ডাল ছাড়াও জনপ্রতি ৫ কেজি করে চাল  টিসিবি ডিলারদের মাধ্যমে স্বল্প মূল্যে  টিসিবি পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার, (২৫ জুলাই ২০২৩ইং) সকাল ১০টার দিকে বড়নাল ও বেলছড়ি  টিসিবি ডিলার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন এর মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ ও টিসিবি পণ্য ও খাদ্য অধিদপ্তর এর ওএমএস এর চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা জানান, মাটিরাঙ্গা উপজেলায়  ২টি টিসিবি ডিলারের মাধ্যমে ১৪ হাজার ৯শ,২৫ জন উপকারভোগী এসব সুবিধা পাবে।  ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় স্বলপ মূল্যে টিসিবির ফ্যামিলি কার্ডধারী মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেওয়া হবে।

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য অফিস জানান বড়নাল ইউনিয়ন,বেলছড়ি ইউনিয়ন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন, মাটিরাঙ্গা পৌরসভা এই ৪টিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে টিসিবির পণ্য,র সাথে ৩০ টাকা দরে   ওএমএস এর ৫কেজি চাল  বিতরণ করবেন মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ ও তাইন্দং ইউনিয়ন, আমতলী ইউনিয়ন, গোমতি ইউনিয়ন, ৩টিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারী দের কাছে টিসিবির পণ্য,র সাথে ৩০ দরে   ওএমএস এর ৫কেজি চাল  বিতরণ করবেন  মেসার্স রায়হান ষ্টোর । 

টিসিবি পণ্য ও খাদ্য সামগ্রী বিতরণের সময়   মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  শৈলেন্দ্র লাল চাকমা, বেলছড়ি  ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, টিসিবি ডিলার   মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ এর   স্বত্ত্বাধিকারি টিসিবি ডিলার  বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারী মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেওয়া হবে। এ কার্যক্রমে টিসিবির ডিলারগণ নির্ধারিত দিন ও সময়ে বিতরণ করবেন।একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল,  ও ১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন।

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit