শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

নদীতে গোসলে নেমে  ২ কিশোরের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৭৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পাটগ্রামে ধরলা নদীর রাবার ড্যামে গোসল করতে নেমে মিছকাত হোসেন (১৩) ও রাফছান হোসেন (১৫) নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাতার না জানায় পানির স্রোতে তলিয়ে গেলে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পাটগ্রাম উপজেলার ধরলার নদীর রাবার ড্যামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো পাটগ্রাম পৌর এলাকার জিএমসি পাড়ার নুরল হোসেনের ছেলে মিছকাত হোসেন (১৩) ও একই এলাকার রাশেদ আলীর ছেলে রাফছান হোসেন (১৫)। স্থানীয়রা জানায়, দুপুরে তিন বন্ধু মিলে পাটগ্রাম উপজেলার ধরলা নদীর রাবারড্যামে গোসল করতে যায়। এ সময় পানির শ্রোতে দুই বন্ধু তলিয়ে যায়। আশেপাশের লোকজন দ্রুত এসে খোজাখুজি করলেও না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাসনিম আক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। সাতার না জানার কারনে তারা পানিতে তলিয়ে মৃত্যুবরণ করে বলে জানা যায়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বন্ধু গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit