সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

উঠানে খেলতে খেলতেই ঢোবার পানিতে ডুবে নিথর শিশু নাবিল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে ডুবে নাবিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই পরিবারসহ এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম।রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আকিজ বিড়ি ফ্যক্টরী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।শিশু নাবিল ওই এলাকার বাসিন্দা আলমের ছেলে।প্রতিবেশী জাকির হোসেন বলেন, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত আর বাবা কাজের জন্য বাইরে ছিল। শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিলো। এক সময় শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে তার মা খোজাখুজি করে৷ পরে বাড়ির পিছনে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আমি ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit