স্পোর্টস ডেস্ক : শনিবার (২২ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে স্ত্রীসহ নিজের ছবি শেয়ার করেন শরিফুল ইসলাম। সেখানে তাদের বিয়ের এক বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্ল্যেখ করেন পঞ্চগড়ের এই তরুণ বাঁহাতি পেসার।ফেসবুকে শরিফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আমাদের আকদের ১ বছর পূর্ণ হলো। আমার প্রতিটি মুহূর্ত এতো সুন্দর করার জন্য ধন্যবাদ। আমি চাই আরো বহু বছর তোমার হাতে হাত রেখে বাঁচতে। সারাজীবন এইভাবে আমার পাশে থেকো প্রিয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২৮