বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

মাটিরাঙ্গাতে  চিকিৎসকের সহায়তায় স্কুল ব্যাগ পেল গরীব ও মেধাবী শিক্ষার্থীরা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গত কিছুদিন আগে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা.পরাগ দে নিজ উদ্যােগে মাটিরাঙ্গা উপজেলার দুর্গম জনপদের পাঁচ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণরে পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামছুল আহসান মাকসুদ‘র সহযোগীতায় সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন এর উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোমতি বীরেন্দ্র কিশোর রোয়াজা উচ্চ বিদ্যালয়ের ৪০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ।

শনিবার(২২ জুলাই ২০২৩ই ) সকাল ১১টার দিকে গোমতি বীরেন্দ্র কিশোর রোয়াজা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলেদেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।শিক্ষার্থীদের  স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন। এসময় গোমতি বীরেন্দ্র কিশোর রোয়াজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা,  সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন বলেন, দুর্গম জনপদের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামছুল আহসান মাকসুদ। স্কুল ব্যাগ পেয়ে উচ্ছসিত ৮ম শ্রেনির শিক্ষার্থী বাবলু ত্রিপুরা বলেন, আমার আগে ব্যাগ ছিল না। স্কুলে আসার পথে বৃষ্টিতে বই-খাতা সব বিজে যেত। এ ব্যাগ পেয়ে আমি খুব আনন্দিত।

এখন আর আমার বই-খাতা ভিজে যাওয়ার সুযোগ নেই। অপর শিক্ষার্থী উম্মে হাবিবা নিশিথা বলেন, আমার বাবার পক্ষে একটি ব্যাগ কিনে দেয়া যখন অসম্ভব তখন এ ব্যাগ পেয়ে আমি খুব খুশি। ৫/৬ কিলোমিটার দুর থেকে ১৪টি বই নিয়ে স্কুলে আসা খুব কষ্ট জানিয়ে গালামনি পাড়া থেকে আসা শিক্ষার্থী মুকুন্তি ত্রিপুরা বলেন, এ ব্যাগ আমার দীর্ঘদিনের কষ্ট দুর হবে। 

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, একজন চিকিৎসকের এ মানবিক উদ্যোগের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি আরো বলেন, দুর্গম জনপদের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামছুল আহসান মাকসুদকে ধন্যবাদ জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit