স্পোর্টস ডেস্ক : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত ইন্টার মায়ামির নাম্বার ১০ হয়েছেন লিওনেল মেসি। আজ শুক্রবার তার দলটির হয়ে অভিষেক হচ্ছে। লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলতে নামবেন তিনি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে নামতে দেখা যেতে পারে। পাশাপাশি অভিষেক হতে পারে মেসির বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতসের।
মেসি ও বুসকেতসের সঙ্গে মায়ামিতে যোগ দিয়েছেন জর্ডি আলবা। তবে তার অভিষেক হতে পারে আগামী মঙ্গলবার আটলান্টার বিপক্ষের ম্যাচে। তার আগে আজ ক্রুজ আজুলের ম্যাচে মেসির সতীর্থ কারা হতে যাচ্ছেন। সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি স্পোর্টস। একাদশে তাদের থাকার সম্ভাবনাটাই বেশি দেখছে গণমাধ্যমটি।
গোলরক্ষক
ড্রেক ক্যালেন্ডার
২৫ বছর বয়সী এই গোলরক্ষক ২০২০ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন। শুরু থেকেই তিনি তাদের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় দলের স্কোয়াডেও জায়গা পেয়েছেন। যদিও এখনও আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয়নি।
ডিফেন্ডার
সার্জেই ক্রিভতসভ
ইউক্রেনের সেন্টার-ব্যাক জানুয়ারিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন। ৩২ বছর বয়সী এই ফুটবলার তার আগে নিজ দেশের ফুটবল ক্লাবের অংশ হয়েই ছিলেন। শাখতার ডোনেটস্কের জার্সি গায়ে ছিল এক দশকেরও বেশি সময়। তিনি আটটি লিগ শিরোপা জিতেছেন। গত বছর পরিবার নিয়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ ছেড়ে যুক্তারষ্ট্রে পাড়ি জমান তিনি।
ডিএন্ড্রে ইয়েডলিন
মেসির নতুন দলের একমাত্র ফুটবলার ইয়েডলিন, যার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে। ৩০ বছর বয়সী এই ফুটবলার ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১৩৬ ম্যাচ খেলেছেন তিনি। শুরুটা করেছিলেন টটেনহ্যাম হটস্পারের হয়ে। এক বছর শুধু বেঞ্চ গরম করেছেন, খেলেছেন মাত্র একটি ম্যাচে। পরের বছর ধারে খেলতে যান সান্ডারল্যান্ডে। চুক্তি শেষে নাম লেখান নিউক্যাসেলে। ২০১৬-২০২১ পর্যন্ত এই ক্লাবটির হয়ে ১১২ ম্যাচ খেলে করেছেন ৩ গোল করেছেন তিনি। পরে তার্কিশ ক্লাব ঘুরে গত বছর নাম লেখান মায়ামিতে।
ক্রিস্টোফার ম্যাকভি
সুইডেনের ক্লাব এলফসবার্গের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ২৬ বছর বয়সী ম্যাকভি। গত বছর তিনি নাম লেখান মায়ামিতে। সুইডেনের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি খেলেছিলেন।
কামাল মিলার
কানাডা জাতীয় দলের এই সেন্টার-ব্যাক এ বছরের এপ্রিলে মায়ামিতে নাম লেখান। যদিও মেজর লিগ সকারে তার খেলার পূর্ব অভিজ্ঞতা আছে। কারণ তিনি কানাডিয়ান ক্লাব সিএফ মন্ট্রিয়ালে ছিলেন ২ বছর। গত বছর তিনি এমএলএস অল স্টার হিসেবে মনোনীত হয়েছিলেন।
হার্ভে নেভিল
এই জুনে ইন্টার মায়ামির কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন প্রাক্তন ইংলিশ ফুটবলার ফিল নেভিল। কোচের পদে থাকতেই ছেলে হার্ভে নেভিলকে দলে ঢুকিয়েছিলেন। বাবা বিদায় নিলেও ছেলে থেকে গেছেন ক্লাবটিতে। আন্তর্জাতিক ফুটবলে তিনি আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। আজ মেসির অভিষেকের দিনে মায়ামির একাদশেও দেখা যেতে পারে তাকে।
ইয়ান ফ্রে
মায়ামিতে ২০২১ সালের নাম লেখালেও মাঠে নামতে পারেননি ইয়ান ফ্রে। চোটের সঙ্গে লড়াই করেছেন প্রথম দুই মৌসুম। তবে এই মৌসুমে মাঠে নেমে মায়ামির হয়ে ১১ ম্যাচ খেলে ফেলেছেন, পেয়েছেন একটি গোলের দেখাও।
নোয়া অ্যালেন
ইন্টার মায়ামির একাডেমি থেকে তার যাত্রা শুরু। খেলেছেন ক্লাবটির যুব দলের হয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ ও ২০ দলের হয়েও খেলতে দেখা গেছে ১৯ বছর বয়সী অ্যালেনকে।
রায়ান সেইলর
২৪ বছর বয়সী সেইলরের ক্যারিয়ারটা শুরু হয়ে কলেজ লাইফ থেকে। ওয়াশিংটন হাস্কিস বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলার পর মায়ামিতে নাম লেখান গত বছরের জানুয়ারিতে।
নাবিক, 24, ওয়াশিংটন হাস্কিস বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলার পর ইন্টার মিয়ামির সাথে তার দ্বিতীয় মৌসুমে রয়েছেন।
মিডফিল্ডার
ডিক্সন অ্যারোয়ো
৩১ বছর বয়সী ইকুয়েডরের ডিফেন্সিভ মিডফিল্ডার, এই বছর ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। তিনি এখানে দক্ষিণ আমেরিকারও একজন প্রতিনিধি ছিলেন।
রবার্ট টেলর
ফিনল্যান্ডের ২৮ বছর বয়সী এই ফুটবলার দ্বিতীয় মৌসুম পার করছেন ইন্টার মায়ামিতে। গত বছর দলটির লিগে প্লে অফে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার। তবে টেলর উইং ও উইং ব্যাক পজিশনেও খেলেন। ফিনল্যান্ড জাতীয় দলে খেলা টেলরের বংশ কিন্তু বৃটিশ। তার বাবা পল ইংল্যান্ডের ক্লাব ফুটবল খেলেছেন ১৯৯০ এর ফিনল্যান্ডে পাড়ি জমানোর আগে। টেলর নিজেও ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্ট ও লিঙ্কন সিটির হয়ে খেলেছেন।
লসন সান্ডারল্যান্ড
জন্ম যুক্তরাষ্ট্রে হলেও এই ২১ বছর বয়সী মিডফিল্ডারের জার্মান পাসপোর্টও আছে। তবে জার্মানিতে কখনই খেলেননি। ইন্টার মায়ামিই তার প্রথম ক্লাব। দলটির সবশেষ ম্যাচে অভিষেক হয় এ তরুনের।
এডিনসন আজকোনা
ইন্টার মায়ামি অ্যাকাডেমি থেকে দলটির সেরা একাদশে উঠে আসা প্রথম ফুটবলার এডিনসন। এমনিতে ১৯ বছর বয়সী এই তরুনের দেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের ডমিনিকান রিপাবলিক।
ভিক্টর উল্লোয়া
ডিফেন্সিভ মিডফিল্ডার উল্লোয়া মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দুই দেশের হয়ে খেলতে পারবেন। কিন্তু ৩১ বছর হয়ে গেলেও কোন দেশের জাতীয় দলেই ডাক পাননি। মায়ামির সবচেয়ে অভিজ্ঞ এই ফুটবলারের এমএলএসে পথচলাটা অনেকদিনের। মায়ামিসহ ডালাস, সিনসিনাটির হয়ে মোট ২৫০ ম্যাচ খেলেছেন।
ফরোয়ার্ড
লিওনার্দো ক্যাম্পানা
ইকুয়েডরের ২২ বছর বয়সী ফরোয়ার্ড ক্যাম্পানা এই বছরের জানুয়ারিতে মায়ামিতে যোগ দেন। এর আগে তিন বছর তিনি ইংলিশ ক্লাব উলভসে ছিলেন। যদিও সেখানে তার অভিষেক হয়নি। সেখান থেকে পর্তুগালের গ্রাসপার্সে লোনে গিয়েছিলেন। ক্লাবটির হয়ে ১২ গোল করেছেন।
ক্যাম্পানার বাবা পাবলো টেনিসে অলিম্পিকে ইকুয়েডরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি। ২০১৭ সাল থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন দেশটির বাণিজ্যমন্ত্রী।
জোসেফ মার্টিনেজ
ভেনেজুয়েলার ৩০ বছর বয়সী এই ফুটবলার মেজর লিগ সকারের সর্বোচ্চ গোল সংগ্রাহকদের তালিকায় ১০ম। গঞ্জালো হিগুয়েন অবসর নিলে তার স্থলাভিষিক্ত হয়েছেন। ২০১৮ সালে তিনি আটলান্টার হয়ে খেলে এমএলসের গোল্ডেন বুট অর্জন করেন। এর আগে তিনি ইতালিয়ান ক্লাব টেরিনার হয়ে খেলেছেন।
নিকোলাস স্টেফানেলি
লিওনেল মেসি তার নতুন ক্লাবে একজন স্বদেশি ফুটবলারকেও পাচ্ছেন। ২৮ বছর বয়সী স্টেফানেলি সুইডিশ ক্লাব এআইকেতে যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। তবে ২০১৯ সালে তিনি ধারে গ্রিক ও চিলির দুটি ক্লাবে খেলেছেন। চিলির ক্লাব ইউনিয়ন লা কেলিরার সঙ্গে পরে চুক্তিবদ্ধ হন। পরে আবার এআইকেতে ফিরেন। এ বছরের জানুয়ারিতে তিনি মায়ামিতে নাম লেখান।
স্নাইডার বোর্গলিন
হাইতির এই ২১ বছর বয়সী স্ট্রাইকারের এমএলএসে অভিষেক হয়েছে এই মৌসুমে। ফ্লোরিডায় জন্ম নেওয়া ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার গত মৌসুমে ইন্টার মায়ামির দ্বিতীয় সারির দলের হয়ে ১৪ গোল করে সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন।
রবি রবিনসন
ক্লেমসন কলেজের হয়ে খেলে ২৪ বছর বয়সী রবিনসন এমএলএসে ২০২১ সালে স্কোয়াডে ডাক পেয়েছিলেন। তবে সে বছর খেলা হয়নি তার। পরের বছর তার অভিষেক হয়।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৮