বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

স্বামী-সন্তানকে নিয়ে বালিতে শুভশ্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : ইন্দোনেশিয়ায় ছুটি কাটাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েক দিন আগে স্বামী-সন্তানকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে গেছেন তিনি। 

এ রিসোর্টের রুমের ভাড়া ২২ হাজার রুপি থেকে শুরু, আর সুইটের ভাড়া ৩৬ হাজার রুপি থেকে শুরু। সম্ভবত প্রাইভেট পুলসহ সমুদ্রমুখী সুইট বুক করেছেন রাজ-শুভশ্রী; যার ভাড়া ৪৩ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার টাকা)।

অন্তঃসত্ত্বা অবস্থায়ই ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে কাজ করছেন রাজ ঘরণী। বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শমতো কাজও করছি।’ সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমার প্রসবের তারিখ ডিসেম্বরে।’

টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন এই অভিনেত্রী। ওই বছরেই মে মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। এর পর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান। যার বয়স এখন ২ বছর ৯ মাস।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit